
মো. সাহিদুল ইসলাম শাহীন:- সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে যশোরের বেনাপোলে উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’-এর মধ্য দিয়ে ধরাধামে শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়ে আসা ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মতিথিকে ঘিরে বেনাপোল জুড়ে ছিল উৎসবের আমেজ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রার সূচনা ঘটে বেনাপোলের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক বিদ্যাপীঠ পাটবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে।
সরেজমিনে দেখা যায়, শোভাযাত্রাটি পাটবাড়ী মন্দির থেকে শুরু হয়ে বেনাপোল বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত ও ঢল নামানো অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পুরো আয়োজনটি পরিণত হয় এক মহাসম্মিলনে।
উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে ঢাক-ঢোল, ড্রাম, বাদ্যযন্ত্রের তালের পাশাপাশি করতাল ও শঙ্খধ্বনি। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আনন্দের আতিশয্যে উৎসবে মেতে ওঠেন।
এ সময় ‘শুভ, শুভ, শুভদিন—শ্রীকৃষ্ণের জন্মদিন’, ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ’ ধ্বনিতে বেনাপোলের আকাশ-বাতাস ও প্রধান প্রধান সড়কগুলো মুখর ও প্রকম্পিত হয়ে ওঠে। মঙ্গল শোভাযাত্রাজুড়ে ছিল এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
শোভাযাত্রার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ সদস্যরা শোভাযাত্রার পুরো পথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদলবলে উপস্থিতিতে নিরাপদে ও নির্বিঘ্নে সম্পন্ন হয় এই বৃহৎ ধর্মীয় আয়োজন।
সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগের শেষে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরা নগরে কংসের কারাগারে দেবকী ও বসুদেবের ঘরে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ।
ধরাধাম থেকে অন্যায়-অত্যাচার ও অসুরশক্তি দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্যই তাঁর এই আবির্ভাব। এই তিথিকে স্মরণ করে সনাতন ধর্মাবলম্বীরা দিনভর উপবাস, বিশেষ পূজা, নামসংকীর্তন, ভজন, গীতাপাঠ ও নানাবিধ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
ঢাকার পঞ্জিকা মতে, আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্র রয়েছে। এই অষ্টমী তিথি আগামীকাল ৫ সেপ্টেম্বর রাত পর্যন্ত স্থায়ী হবে। জন্মাষ্টমী উপলক্ষে আজ রাতে দেশের সকল মন্দিরে ‘নিশীথকালে’ (গভীর রাতে) শ্রীকৃষ্ণের জন্মক্ষণ স্মরণ করে বিশেষ পূজা, ভোগ ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে।
বেনাপোল পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, আজকের মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের শুরু হলেও রাতভর চলবে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা।
বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনায় এই বিশেষ প্রার্থনা করা হবে। বেনাপোলের পাটবাড়ী মন্দিরসহ বিভিন্ন পাড়া-মহল্লা ও পারিবারিক মন্দিরেও বর্ণিল আলোকসজ্জা এবং উৎসবের প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার