
গাজীপুর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার তরুণ সিফাত আব্দুল্লাহকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
সম্প্রতি এক বিশেষ বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কঠোর বার্তা দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান যে, কোনো ধরনের আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে বা অন্যায়ভাবে তরুণদের আটকে রাখলে তার পরিণতি সরকারের জন্য অত্যন্ত বিপদজনক হতে পারে।
জামায়াত আমির তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, দেশে ফ্যাসিবাদের দোসর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরেও সাধারণ ছাত্র-জনতা ও তরুণ সমাজের ওপর নানা ধরনের হয়রানি এখনো বন্ধ হয়নি। গাজীপুর থেকে গ্রেপ্তার হওয়া সিফাত আব্দুল্লাহ সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার দ্রুত মুক্তির দাবি জানান তিনি। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের মৌলিক অধিকার রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত, কিন্তু কিছু অতিউৎসাহী কর্মকর্তার কারণে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত আমিরের এই হুঁশিয়ারি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তরুণ সমাজকে এভাবে গ্রেপতার করা এবং তাদের ওপর দমনপীড়ন চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কার্যনির্বাহী মহলে এ নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে। সিফাত আব্দুল্লাহর মুক্তি না মিললে দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলারও প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছে দলটি।
বিশ্লেষকরা আরও মনে করছেন, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের সমমাতা গোষ্ঠীগুলো নানাভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
অথচ তাদের দমন না করে সাধারণ তরুণদের হয়রানি করা অত্যন্ত দুঃখজনক। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার দ্রুত সিফাত আব্দুল্লাহকে মুক্তি দিয়ে জনরোষ এড়াবে বলেই দেশবাসীর প্রত্যাশা।
মন্তব্য লিখুন
আরও খবর
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত