
শাহরয়িার মল্টিন, শরেপুরঃ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মলেন শনিবার রাতে নিউ মার্কেট এলাকার নিউ আলীশান হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে রোটারিয়ান মো. নাজমুল আলমকে চেয়ারম্যান, এপেঙ্য়িান আলমগীর হোসাইনকে সেক্রেটারী, খাইরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী শেরপুর জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এ সম্মলনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রকৃতি ও পরিবেশবিদ মো. মুগনিউর রহমান মনি।
সংগঠনের সভাপতি মো. নাজমুল আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সাবেক কাউন্সিলর নূর জাহান বেগম, হারুন জিলানী, সাবেক ব্যংক কর্মকর্তা গোলাম মোস্তফা আকন্দ, কাজী আবুজর মো. আল আমীন, মো. খাইরুল ইসলাম, রক্তসৈনিক আল অমিন রাজু, তাহমিনা জলি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারী আলমগীর হোসাইন। প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ বলেন, মানবাধিকার সংগঠনের সকল কর্মী ও সদস্যকে প্রথমেই মানবিক গুণাবলীর অধিকারী হতে হবে তাইলেই নির্মোহ থেকে অধিকার আদায়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন।
অনেকেই আছেন যারা মানুষের অধিকার আদায়ের কথা বলে মানুষকে আরো হয়রানী ও দুর্ভোগে ফেলেন, এ কাজটি যেনো এ সংগঠনের সদস্যরা না করে এই বলে তিনি সংঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, সাবেক কাউন্সিলর নূর জাহান বেগম রাজনৈতিক সহিংসতায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ছিলেন কিন্তু তখন কোন মানবাধিকার সংগঠন তাঁর পাশে দাঁড়ায়নি। তিনি মানবাধিকার সংগঠনগুলোকে সবসময় রাজনীতির বাইরে থাকার আহবান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত