
এম জালাল উদ্দীন:পাইকগাছা (খুলনা):
হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি নিয়ে প্রবেশ ও সেবন বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এরই ধারাবাহিকতায় বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের নেতৃত্বে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভর্তি রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনদের কাছ থেকে বেশ কিছু পান-সুপারি উদ্ধার করা হয়।

অভিযানকালে রোগী ও স্বজনদের হাসপাতালে পান-সুপারি নিয়ে প্রবেশ ও সেবন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে হাসপাতালের দেয়ালসহ বিভিন্ন স্থানে পানের পিক, চুন ও ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নোংরা না করার বিষয়ে তাদের সচেতন করেন স্বাস্থ্য কর্মকর্তা।
নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ডা. আহসানারা বিনতে আহমেদ হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, বহির্বিভাগ, শিশু ওয়ার্ড ও ডেলিভারি ওয়ার্ড পরিদর্শন করেন।
এ সময় তিনি ভর্তি রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ দেন।
অভিযানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সবার। রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখাও আমাদের সবার দায়িত্ব।
উল্লেখ্য, এর আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগটি এখনও চলমান রয়েছে।
এদিকে সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এমন অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...