
নগর পরিকল্পনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানকে সম্মাননা স্মারক প্রদান করেছে প্রেসক্লাব ত্রিশাল।
আজ ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় ‘প্রেসক্লাব ত্রিশাল’ কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।
অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান পেশাজীবী নগর পরিকল্পনাবিদদের জাতীয় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স’ (বিআইপি)-এর সাবেক সভাপতি ও উপদেষ্টা। তিনি কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব প্ল্যানার্সের ট্রাস্টি এবং ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রেসক্লাব ত্রিশালের সভাপতি ইমরান বুলবুল জানান, নগর পরিকল্পনা, নগর উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত।
তিনি বলেন, নগর পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে তাঁর দীর্ঘদিনের গবেষণা, পেশাগত অভিজ্ঞতা এবং জনস্বার্থকেন্দ্রিক ভূমিকা দেশের নগর উন্নয়ন ভাবনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাঁর ত্রিশাল আগমনকে স্মরণীয় করে রাখতেই প্রেসক্লাব ত্রিশালের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
এ সময় প্রেসক্লাব ত্রিশালের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার