
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার হাজীবাড়ী নিবাসী ও বর্তমানে ভানুগাছ চৌমুহনী এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম ফরিদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম নুরুল ইসলাম ফরিদ ছিলেন আলহাজ্ব ক্বারি শাহ সূফী হরমুজ উল্লাহ (রহ.)-এর বড় নাতি এবং মরহুম হাজী রমুজ উল্লাহ সাহেবের একমাত্র ছেলে। তিনি ১৫ সেপ্টেম্বর ভোররাত ১টা ৫০ মিনিটে মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ২টা ৩০ মিনিটে বাল্লারপার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
এলাকাবাসীর কাছে নুরুল ইসলাম ফরিদ ছিলেন একজন শান্তশিষ্ট, ভদ্র ও ভালো মনের মানুষ। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করছেন।
আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন। আমিন।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন