
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আওয়াল মিন্টু বলেছেন,শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
একইসঙ্গে শেরপুরের অপরুপ সৌন্দর্যের গারোপাহাড়, বন্যহাতিসহ প্রকৃতিকে কাজে লাগিয়ে পর্যটনের হাব গড়ে তোলা হবে। গারোপাহাড়ে বিচরণরত বন্যহাতি সুরক্ষায় আন্তর্দেশীয় করিডর চালু করতে আগের প্রটোকল অনুসারে শিগগিরই ভারতের সঙ্গে সংলাপ শুরু করা হবে।
শনিবার (১০ অক্টোবর ) শেরপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন ও বন্যহাতি সংরক্ষণবিষয়ক এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
শেরপুর জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে জেলার হাতি অধ্যুষিত এলাকার সংসদ সদস্য, ইআরটি, গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিবেদিত -ে^চ্ছাসেবীদের সঙ্গে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ মতবিনিময় সভায়শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন অঞ্চল) মো. ছানাউল্যা পাটওয়ারী, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এএসএম. জহির উদ্দিন আকন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, পুলিশ সুপার একেএম. জহিরুল ইসলাম, স্থানীয় ইআরটি সদস্য লরেন্স দ্রং, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ বক্তব্য দেন।
স্বাগত বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, শেরপুর জেলার বনাঞ্চলে ১৩০ থেকে ১৪০টি হাতি বিচরণ করছে।
এসব হাতির চলাচল ও খাবার নিয়ে মানুষের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে। হাতির চলাচল পর্যবেক্ষণে প্রতি দলে ১০ জন করে ৫৩টি ইআরটি টিম গঠন করা হয়েছে এবং ৪৫টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে বিশেষ অতিথির বক্তব্যে – স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী বলেন, ‘বন্যহাতি আপদ নয়, এটা আমাদের সম্পদ। বন্যহাতি সুরক্ষা এবং হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে হাতি চলাচলের জন্য করিডর সংরক্ষণ করতে হবে।
পরে মন্ত্রী হাতির আক্রমণে হতাহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক তুলে দেন এবং ইআরটি টিমের মধ্যে জগলাইটসহ হাতি তাড়ানোর সরঞ্জাম বিতরণ করেন।
মতবিনিময় সভার আগে মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বন্যহাতির একটি করিডোর পরিদর্শন করেন। পরে তিনি পাশ্বর্বতী ঝিনাইগাতী উপজেলা পরিষদ মিলনায়তনে একই ধরনের আরেকটি অনুষ্ঠানে মতবিনিময় সভা করেন। সেসময় স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...