
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে খাগড়াছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণ কর্মসূচিতে মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্যের যথার্থতা যাচাই এবং তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নে উপকারভোগীদের সঠিক তথ্য নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের দক্ষতা ও দায়িত্বশীলতা কর্মসূচির কার্যকারিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...