
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুখরোচক খাবার হলো পান। শহর থেকে গ্রামে আপ্যায়নের অন্যতম মাধ্যম এই পান। ভোজন রসিকদের ভোজন শেষে তৃপ্তির ঢেকুর তুলতে পানের বিকল্প নেই। আপ্যায়নে আর যা-ই থাকুক, খাবার শেষে পান থাকা চা-ই চাই। পানের প্রধান আকর্ষণ সুপারি ও চুন। চুন সাধারণত দুই ভাবে উৎপাদন হয়ে থাকে, যার মধ্যে একটি হলো ঐতিহ্যবাহী ঝিনুকের চুন তৈরির শিল্প।
তবে বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া এবং রাসায়নিক উপায়ে প্রস্তুত চুনের প্রভাবে কুড়িগ্রামের ফুলবাড়ীসহ বিভিন্ন অঞ্চলে হারিয়ে যেতে বসেছে এই প্রাচীন ও ঐতিহ্যবাহী ঝিনুকের চুন তৈরির শিল্প। এক সময় স্থানীয় কারিগররা নদী ও বিল থেকে ঝিনুক সংগ্রহ করে তা পুড়িয়ে অত্যন্ত যত্নসহকারে চুন তৈরি করতেন, যা পানের সাথে খাওয়ার জন্য নিরাপদ ও সুস্বাদু ছিল।
স্থানীয় প্রবীণ কারিগররা গণমাধ্যমকে জানান, পর্যাপ্ত ঝিনুকের অভাব, জ্বালানির উচ্চমূল্য এবং বাজারে কেমিকসলযুক্ত চুনের ব্যাপক প্রসারের কারণে এই শিল্পের সাথে জড়িত পরিবারগুলো আজ চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। পৈত্রিক পেশা ছেড়ে অনেকেই এখন অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন। ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...