
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে তিনটি মনোহারি দোকান ও এক হোটেল ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাকরকান্দি বাজারে ওই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শেরপুরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
এ সময় নালিতাবাড়ীর স্যানিটারী ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানে মনোহারি দোকান বিসমিল্লাহ স্টোরের মালিক রুহুল আমীনকে ২ হাজার টাকা, রাকিব স্টোরের মালিক রাকিবুল হাসানকে ২ হাজার টাকা, সায়েদুল স্টোরের মালিক সায়েদুল ইসলামকে ৫ হাজার টাকা ও খাবারের হোটেল আল মদিনার মালিক খোকন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিন নালিতাবাড়ী পৌরশহরের বিভিন্ন কসমেটিক্স দোকানে ভেজাল ও মেয়াদোত্তীর্ন কসমেটিক বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...