মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ , ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ​ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে এক গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় উপজেলার ভাতুরিয়া মৎস্য আড়তে মধুখালী অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে মরহুম গ্রাহক রনি শেখের পরিবারের হাতে দুই লাখ ৯০ হাজার ৯৬৭ টাকার মৃত্যুদাবির চেক তুলে দেওয়া হয়।

জানা গেছে, মরহুম রনি শেখ মাত্র ১১ মাস আগে বেঙ্গল ইসলামী লাইফে বীমা পলিসি গ্রহণ করেছিলেন এবং এ পর্যন্ত তিনি মোট ৩৩ হাজার ৩৩ টাকা জমা করেছিলেন। তার আকস্মিক মৃত্যুর পর কোম্পানি বীমা চুক্তি অনুযায়ী দ্রুততার সাথে তার নমিনির হাতে দাবির পুরো অর্থ হস্তান্তর করে।

​মধুখালী অফিসের সেলস ম্যানেজার ও অফিস ইনচার্জ মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডিএমডি ও প্রজেক্ট হেড (এ্যালিগেন্ট) মো. জসিম উদ্দীন। ​

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি ও ডেপুটি প্রজেক্ট হেড (এ্যালিগেন্ট) মো. সুলতান হোসেন খান, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাকিব হোসেন চৌধুরী (ইরান) এবং বোয়ালমারী (ফরিদপুর) অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার ও অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম। ​

এছাড়াও অনুষ্ঠানে বাঘাট, কামারখালী, আড়পাড়া ও ডুমাইন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​প্রধান অতিথির বক্তব্যে মো. জসিম উদ্দীন বলেন, “প্রত্যেক মানুষেরই আর্থিক সুরক্ষার জন্য ইন্স্যুরেন্সের আওতায় আসা উচিত।

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে বীমা থাকলে গ্রাহকরা প্রতিবছর স্বাস্থ্যসেবা বাবদ চিকিৎসা খরচ পাওয়ার পাশাপাশি পরিবারের জন্য সম্পূর্ণ ফ্রি এমবিবিএস ডাক্তারের পরামর্শ সেবা পেয়ে থাকেন।

তাছাড়া, বীমার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই কোনো গ্রাহকের অকাল মৃত্যু হলে কোম্পানি চুক্তি অনুযায়ী তার নমিনিকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করে থাকে।

বেঙ্গল ইসলামী লাইফ কথায় নয়, কাজে বিশ্বাসী।” ​চেক গ্রহণের পর মরহুমের শোকাহত পরিবার বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর