
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির’২০২৬-২৭ কার্যকরী পরিষদ নির্বাচনে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার প্রতিনিধি সফিকুল ইসলাম সভাপতি ও ‘দৈনিক মানবজমিন’ পত্রিকার প্রতিনিধি মুশতাক আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার (১৪ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মাসুদুর রহমান, নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড.খোকন হোসেন ও সহযোগী অধ্যাপক মো.আব্দুর রহিম স্বাক্ষরিত রেজাল্ট সিটে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের নাম প্রকাশ করা হয়।
কমিটির অন্যারা হলেন-সহ সভাপতি মাহাদী হাসান (সকালের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফাহিম (নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক মো. জয় ভাঙ্গী (তৃতীয় মাত্রা), অর্থ সম্পাদক মোফাসসেরুক হক (স্বদেশ কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহান সাদিক রাহাত (দৈনিক অগ্রদূত), দপ্তর সম্পাদক মেহেদী হাসান সাগর (ঢাকা ইনসাইট) এবং সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ সফিউল্লাহ (ক্যাম্পাস রিপোর্ট)।
এছাড়া কার্যকরী সদস্যরা হলেন-তাবরিজ আল আমিন (বাংলাদেশ নিউজ.২৪) ও মাসুদা আক্তার রিফা (পাবলিকিয়ান টু’ডে)।
মন্তব্য লিখুন
আরও খবর
জাগীর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জিয়া
জাগীর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জিয়াউর...
গোয়াইনঘাটে পর্নোগ্রাফি মামলার আসামী সিহাবকে আটক করলো এসআরবি
গোয়াইনঘাটে পর্নোগ্রাফি মামলার আসামী সিহাবকে আটক...
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন...
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল...
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত কমিটি গঠন
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত