
মজিবুর রহমান: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নেত্রকোনা জজকোর্টের সিনিয়র আইনজীবী ও উপজেলার আমতলা গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূইয়া। কমিটির অভিভাবক সদস্য হয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কলসহাটি গ্রামের বাসিন্দা শেখ মোস্তুফা কামাল বাবলু।
গতকাল বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) দুপুরে নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষক , শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষক-শিক্ষার্থীদের কঠোর হুশিয়ারিসুলভ বার্তা দেন সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিদ্যালয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। শিক্ষাঙ্গনে কোনো ধরনের রাজনীতিকরণ চলবে না। শিক্ষার্থীদের চুলের কাটিং হতে হবে সামাজিক এবং নির্ধারিত স্কুল ড্রেস পরে বিদ্যালয়ে আসতে হবে। শিক্ষকদের সঙ্গে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করা যাবে না।
তিনি আরও বলেন, ‘শিক্ষকেরা গুরুজন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কোনো শিক্ষক কোনো কাজ ভুল করেছেন বলে মনে হলে শিক্ষার্থীরা আমাদের জানাবে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। অনুমতি ছাড়া বিদ্যালয় চলাকালীন কেউ ক্যাম্পাসের বাইরে যেতে পারবে না।
শিক্ষকদের উদ্দেশে সভাপতি বলেন, বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত হতে হবে এবং নির্ধারিত সময়েই ছুটি দিতে হবে। বিনা কারণে দেরিতে আসা কিংবা আগে চলে যাওয়া চলবে না। প্রত্যেক শিক্ষককে জবাবদিহির আওতায় থাকতে হবে।
তিনি বলেন, ‘আমরা বিদ্যালয় থেকে নিতে আসিনি, দিতে এসেছি। যতদিন দায়িত্বে থাকব, ততদিন বিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে কথা বলব। শিক্ষার মান বাড়াতে হলে কঠোর ভূমিকা পালন করতে হবে।
আগামী টেস্ট পরীক্ষার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে কোনো ধরনের তদবির গ্রহণ করা হবে না।
সভায় বিদ্যালয় প্রতিষ্ঠায় যাঁরা শ্রম-ঘাম দিয়ে অবদান রেখেছেন, তাঁদের মধ্যে এলাকার প্রবীণ শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিদের নাম উল্লেখ করে সম্মান জানান সভাপতি। পাশাপাশি প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
এসময় ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল হোসনে ভূইয়া সুরুজ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও অভিবাবক সদস্য শেখ মোস্তুফা কামাল বাবলু,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক,বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ প্রমূখ।
শুরুতেই নবগঠিত কমিটির সভাপতি ও অভিভাবক সদস্যকে ফুলেল শুভেচছা বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগণ।
মন্তব্য লিখুন
আরও খবর
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন...
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল...
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত কমিটি গঠন
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান: ১১ দলীয়...
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান:...
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর...