
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন কৃষক মোঃ ছাদেক হোসেন। তিনি উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের বাসিন্দা। মাধবপুর ইউনিয়নের ধলাই চা বাগান-সংলগ্ন এলাকায় ছয় একর জমি বাৎসরিক লিজ নিয়ে টমেটো চাষ করছেন তিনি।
কৃষক ছাদেক হোসেন জানান, তাঁর জমিতে ১৮ থেকে ২০ হাজার গ্রাফটিং পদ্ধতিতে উৎপাদিত টমেটোর চারা রোপণ করা হয়েছে। এ পর্যন্ত চাষাবাদে তাঁর প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা খরচ হয়েছে।
ইতোমধ্যে ৯ থেকে ১০ লাখ টাকার টমেটো বিক্রি করেছেন। আগামী তিন থেকে চার মাসে আরও ২০ থেকে ২৫ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। সে হিসাবে চলতি মৌসুমে মোট বিক্রির পরিমাণ ২৯ থেকে ৩৫ লাখ টাকা হতে পারে।
এই টমেটো ক্ষেতে প্রতিদিন ২০ থেকে ২৫ জন নারী-পুরুষ শ্রমিক কাজ করেন। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি শুনেছি, ধলাই চা বাগানের পাশে ভালো টমেটো চাষ হয়েছে। আমি সরেজমিনে গিয়ে দেখব।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান: ১১ দলীয়...
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান:...
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর...
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও...
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে...