
মজিবুর রহমান: নেত্রকোনার কেন্দুয়ায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা যাতে সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ যৌথভাবে পরিদর্শন করেছেন স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতৃবৃন্দ।
গতকাল শনিবার সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পৌরশহরসহ উপজেলার বিভিন্ন দুর্গোৎসব মণ্ডপ ঘুরে দেখেন যৌথ পরিদর্শক দল।
পরিদর্শকালে তাঁরা পূজা উদ্যাপন কমিটির সদস্য ও পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে ও সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের আশ্বাস ও বার্তা দেওয়া হয়।
পরিদর্শন বহরে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও): সানজিদা চৌধুরী সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, চলতি বছর কেন্দুয়া পৌর শহরসহ উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৪৪টি মণ্ডপে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন...
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল...
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত কমিটি গঠন
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান: ১১ দলীয়...
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান:...
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর...