
আজহার হোসেন,মানিকগঞ্জ : মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিংগাইর উপজেলার যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার মাসুম ফুটবল একাডেমি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের ডাউটিয়া মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে মাসুম ফুটবল একাডেমি ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ডা. এ এম কাইয়ুম রহমানের সভাপতিত্বে এবং ডাউটিয়া বুলবুল ক্লাবের সভাপতি আরিফ মোল্লার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জ্যেষ্ঠ বিএনপি নেতা আক্কসা আলী খোকন, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মোশাররফ হোসেন বাদল, ওস্তাদ মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা, বেসরকারি সংস্থা পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা সামসুল হক ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ফরিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাসুম ফুটবল একাডেমিকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।
ডাউটিয়া বুলবুল ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টে মোট আটটি ফুটবল দল অংশ নেয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত কমিটি গঠন
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান: ১১ দলীয়...
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান:...
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর...
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড