
মোঃ সুমন ভূঁইয়া, নোয়াখালীঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনায় নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণসহ ১৬৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় আরও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩ নং আমলী আদালতের বিচারক সোনিয়া আক্তার মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন।
এর আগে সকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নং ওয়ার্ডের করিমপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আলা উদ্দিন মানিক মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সাবেক এমপি কিরণ, তার ভাই চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহসহ আসামিগন চৌমুহনী পৌরসভায় হামলা করেন। তারপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন।
এতে পৌরসভার প্রকৌশলীর ব্যবহৃত গাড়ী, পৌরসভার বিভিন্ন কাজে ব্যবহৃত ১৩ টি গাড়ী পুড়ে যায়। এছাড়াও কম্পিউটারসহ সব ৪/৫ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়।
নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদী আলা উদ্দিন মানিক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩ নং আমলী আদালতে মামলাটি দায়ের করেন। তারপর বিজ্ঞ বিচারক সোনিয়া আক্তার মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন.
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত