
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার জন্য জয়পুরহাটের কালাইয়ে আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আনসার ও ভিডিপি বাহিনীর জয়পুরহাট জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা এর নেতৃত্বে
বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কালাই উপজেলা পরিষদ চত্বরে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা বলেন, দেশ বিরোধী অপশক্তি দেশের সম্প্রীতিকে নষ্ট করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে চক্রান্ত করে বিরোধ ছড়াতে চাচ্ছে। সেজন্য উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের ও সদস্য-সদস্যাদের সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
সদস্য বাছাইয়ে ওয়ার্ড থেকে উপজেলা ও জেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা অর্থনৈতিক লেনদেনে জরিত হওয়া যাবেনা। আর্থিক লেনদেনের সাথে কেউ জরিত হয়েছে, এমন তথ্য ও প্রমান দিতে পারলে তাঁকে ৫ হাজার টাকা পুরুষ্কার দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ বিলকিছ বেগম, আক্কেলপুর উপজেলা কর্মকর্তা কাজী মাকামাম মাহমুদা, পাঁচবিবি উপজেলা কর্মকর্তা তৃপ্তি রানী সরকার, কালাই উপজেলা প্রশিক্ষিকা মরিয়ম ও জয়পুরহাট সদর উপজেলা প্রশিক্ষক প্রদিপ কুমার মন্ডল।
জেলার ২৯৯ টি পূজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষার্থে
১৯৭৬ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাইয়ের লক্ষ্যে আজ কালাই উপজেলার ৩০টি পূজা মন্ডপের জন্য ২১৪ জন সদস্য-সদস্যা বাছাই করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...