
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০৪ বোতল বিদেশী মদ এবং ৩০ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার উজ্জ্বল কুমার দেব-(৪০), একই এলাকার মাহমুদুল হাসান-(১৮) ও শামসুল ইসলাম-(২৮), লক্ষীপুর জেলার সদর উপজেলার ভাঙ্গা গ্রামের মোঃ রিয়াজ-(৩২) ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মোঃ নজরুল ইসলাম-(২৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির বলেন, শনিবার সকাল ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করা হয়।
পরে পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ১০৪ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বল, মাহমুদুল হাসান ও শামসুলকে গ্রেপ্তার করা হয়।
অপর দিকে সকাল ৯ টার সময় একই স্থানে পৃথক অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রিয়াজ ও নজরুলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...