
খাগড়াছড়িতে এক কিশোরীকে জিম্মি করে গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঘটনাটি গত বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর, ২০২৪খ্রি) বিকাল আনুমানিক সাড়ে ৩টায় খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড’র খাগড়াছড়ি- চট্টগ্রাম সড়ক বাগান পাড়াস্থ শিলাছড়া ব্রিজ এলাকায় ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
তারই প্রতিবাদে শনিবার (১৪ সেপ্টেম্বর, ২০২৪খ্রি.) বিকেলে ‘সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ খাগড়াছড়ি পার্বত্য জেলা’ ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে আদালত সড়ক হয়ে শাপলা চত্বর হয়ে মুক্তমঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’ খাগড়াছড়ি সদর শাখার সভাপতি মিলন ত্রিপুরা সভাপতিত্বে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক উক্যনু মারমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারন শিক্ষার্থী চিহ্লাবাই মারমা।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা, সাধারণ সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সভাপতি উসাইগ্য মারমা, খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি আওয়াবাই মারমা, সাধারণ শিক্ষার্থী ইশিতা চাকমা, সাধারণ শিক্ষার্থী ক্রাজাই মারমা, সাধারণ শিক্ষার্থী মনতোষ ত্রিপুরা প্রমূখ।
বক্তারা বলেন, ঘটনার পর প্রশাসন একজনকে আটক করতে পারলেও দুইজন এখনো পলাতক রয়েছে। স্বাধীন দেশ বলা হলেও নারী-পুরুষ মাঝে বৈষম্য ও একের পর এক ধর্ষণের প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানান তারা।
ধর্ষণের শিকার থেকে শিশু, কিশোরী, নারী, বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছেনা বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। পার্বত্য চট্টগ্রামে নারীরা একের পর এক নারী, কিশোর ও মায়েরাও নিরাপদ নয় বলে এতে ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...