• ময়মনসিংহ শীর্ষ সংবাদ
  • আটপাড়ার বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

আটপাড়ার বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

সারাদেশের ন্যায় নানান কর্মসূচি মধ্যদিয়ে নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার (সিটি) পাইলট উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সুর্য্যোদয়ে সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিল, মহামানব হযরত মেহাম্মদ (সাঃ) এর জীবন কর্ম, শিক্ষা, এবং ইসলামি শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভাতৃত্ব, মানবধিকার, নারীর মর্যাদা বিষয়ের উপর কুইজ ও কেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো.সাফায়েত হোসেন সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান সঞ্জু, মৌলানা আবু বক্কর ছিদ্দিক, মোস্তাফিজুর রহমান মোস্তাকিম, নাদিরা আক্তার, কামরুন্নাহার, দিলপিয়ারা খানম, সফকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মোস্তাক আহম্মেদ ফারাস, আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।