
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-“১২ রবিউল আওয়াল”মুসলিম উম্মাহ’র শেষ নবী হযরত মুহাম্মদ মোস্তফা(স.)’র জন্ম এবং মৃত্যু দিবস। সৌদী আরবের রাজধানী মক্কায় ৫৭০ খৃষ্টাব্দে এই দিনে জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খৃষ্টাব্দে মদিনায় এই তারিখেই মৃত্যুবরণ করেন।
প্রতি বছর সারা মুসলিমজাহান অত্যান্ত গুরুত্ব সহকারে প্রিয় নবীর জন্ম এবং মৃত্যু’র এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালণ করে থাকে। বাংলাদেশেও এর ব্যাতিক্রম হয়নি। দেশব্যাপি ঈদ-এ-মিলাদুন্নবী পালনে ব্যাক্তি এবং সরকারী,বেসরকারীভাবে দিবসটি উদযাপণে ব্যাপক কর্মসুচি গ্রহণ করে।
সোমবার(১৬ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে যশোর জেলার শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্জের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপণ করা হয়। উপজেলার প্রশাসনিক সভাকক্ষে এ সম্পর্কিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলার নবাগত নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান।
গতকালের ঐ অনুষ্ঠানে অন্য যাঁরা অংশ নেন,তারা হলেন-উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন,উপজেলা কৃষি অফিসার- দীপক। কুমার সাহা, উপজেলা প্রথামিক শিক্ষা অফিসার- ওয়ালীয়ার রহমান,উপজেলা বাস্তবায়ন অফিসার- শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা সমাজসেবা অফিসার- তৌহিদুর ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার- এস এম শাখির উদ্দিন। শার্শা ও বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্য সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে প্রিয় নবীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপণ ও দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...