• চট্রগ্রাম দেশজুড়ে
  • খাগড়াছড়িতে পিসিপি’র উদ্যোগে মহান শিক্ষা দিবস উপলক্ষে মিছিল ও ছাত্র সমাবেশ

খাগড়াছড়িতে পিসিপি’র উদ্যোগে মহান শিক্ষা দিবস উপলক্ষে মিছিল ও ছাত্র সমাবেশ

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

মহান শিক্ষা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।

‘নতুন সংবিধান চাই, সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দাও’ এবং “স্কুলে বিতর্কিত শপথনামা বাতিল ও পার্বত্য চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গোয়েন্দা নজরদারি বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে” দাবিতে পিসিপি এই সমাবেশের আয়োজন করে।

সকালে ফায়ার সার্ভিস এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে খাগড়াছড়ি বাস টার্মিনাল, খাগড়াছড়ি গেট ও কলেজ গেট প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ারে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র খাগড়াছড়ি জেলা সভাপতি শান্ত চাকমা ও সাংগঠনিক সম্পাদক তৃঞ্চাঙ্কর চাকমা।

সমাবেশে বক্তারা ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, এটি বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম মাইলফলক। শান্ত চাকমা তার বক্তব্যে বলেন, তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের শিক্ষানীতি দেশের ছাত্রসমাজের জন্য ছিল অত্যন্ত ক্ষতিকর।

বিশেষ করে সেনা গোয়েন্দা নজরদারি ও শিক্ষায় উর্দু আরবি ভাষার প্রয়োগের প্রস্তাব ছাত্রসমাজকে ক্ষুব্ধ করেছিল। ছাত্রদের প্রতিবাদে পুলিশ গুলি চালালে বাবুল, মোস্তফা, ওয়াজীউল্লাহসহ চারজন নিহত হন।

মন্তব্য লিখুন

আরও খবর