
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় গভঃ মডেল গার্লস হাই স্কুলের ৬ শিক্ষককে স্ব-সম্মানে ফিরিয়ে আনতে ও বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে শিক্ষার্থীরা জড়ো হয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একটি বিশেষ মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কিছু সংখ্যক শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৬ শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলেছে।
এর ফলে ৬ শিক্ষককে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে। এ ধরণের অস্থিরতার কারণে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের মাঝে পাঠদানে ভীতি কাজ করছে। এতে বিদ্যালয়ের শিক্ষার সার্বিক সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীরা বলেন, আন্দোলন ছিল বিদ্যালয় সংস্কারের কিন্তু তা সেই পর্যায়ে থাকেনি।
বরং প্রাইভেট টিউশন, টিফিনের টাকাসহ বিভিন্ন অর্থনৈতিক অনিয়মের মিথ্যাচার করে শিক্ষকদের সম্মানহানি করা হচ্ছে। সেই শিক্ষকদের সম্মান রক্ষার্থে গভঃ মডেল গার্লস হাইস্কুলের শিক্ষার্থীরা মাঠে নেমেছে। তারা বলেন, শিক্ষকদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে এর সত্যতা থাকলে প্রশাসন তদন্ত করে দেখবে।
তারা দ্রুত বিদ্যালয়ের শিক্ষকদের শ্রেণী কক্ষে ফিরিয়ে আনার দাবির পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানান।
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জেলা প্রশাসক মোঃ দিদারুল আলমের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করে সার্বিক বিষয়ে কথা বলে। জেলা প্রশাসক তাদেরকে আশ্বাসদেন, দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে আলোচনা করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানান জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত