
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় নড়াইল পৌরসভার কাউন্সিলর ও পৌরসভার ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ. জেড এম ইকবাল আলম জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার ডুমুরতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইকবাল আলম জুয়েল নড়াইল পৌর-সভার ডুমুরতলা গ্রামের হাজী মোহাম্মদ শামসুল আলমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় নড়াইল পৌরসভার ডুমুরতলায় নিজ বাড়ি থেকে কাউন্সিলর জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।
শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গত (৪ আগস্ট) সদর উপজেলার নাকশি বাজার থেকে বের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলা করার অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৯০ জনের নাম উল্লেখ করে গত (১০ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ। ওই মামলায় কাউন্সিলর জুয়েল ৩৪ নম্বর আসামি।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিছিলে হামলার অভিযোগে করা মামলার আসামি কাউন্সিলর জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের নির্দেশ
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের...
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা