
মোঃ জসীম মিয়া,মাদারীপুরঃ মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বোমা বিস্ফোরণে, এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় দুটি বসতঘরে অগ্নিসংযোগ, ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের চরমুগরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যবসায়ী নাম ইকবাল ব্যাপারী (৩০)। তিনি চরমুগরিয়া এলাকার সোলেমান ব্যাপারীর ছেলে এবং পেশায় একজন কসমেটিক ব্যবসায়ী। এ ঘটনায় উভয়পক্ষের আহত হয়েছে অন্তত ১০ জন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেলে নিহত ইকবাল ব্যাপারীর মোটরসাইকেলের সঙ্গে পাশ্ববর্তী হাওলাদার বাড়ির জিহাদ হাওলাদারের (১৬) ধাক্কা লাগে।
এ ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় হাওলাদার, সরদার, মৃধা, বেপারী বংশের লোকজন একযোগে চরমুগরিয়া বাজারে নিজেদের আধিপত্য দেখাতে হামলা চালায়।
এ সময় ইকবালের সঙ্গে খান বংশের লোকজন এই হামলা প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সন্ধ্যা ৮টার পর থেকে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও হাত বোমা বিস্ফোরণ ঘটে। বোমা আঘাতে ইকবালসহ গুরতর আহত হন অন্তত ১০ জন।
পরে আশঙ্কাজনক অবস্থায় ইকবালকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথেই মারা যায় ইকবাল। এ ছাড়াও দুটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়রা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে আহত এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...