
অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে সাতক্ষীরা সীমান্ত থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে সীমান্তের কালিয়ানী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলার আশাশুনি উপজেলার কামালকাটি গ্রামের উদয় কান্তি বাহারের ছেলে উৎসব নারায়ন বাহার (২৭), অরবিন্দু বাছাড়ের ছেলে শুভ বাহার (২৪) ও গণেশ চন্দ্র মন্ডলের ছেলে উত্তম মন্ডল (২০)।
এদের মধ্যে উৎসব নারায়ন বাহার এর শ্বশুর বাড়ি ভারতের ২৪ পরগণার পাচুরিয়া গ্রামে। বর্তমানে তার স্ত্রী ভারতে অবস্থান করছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কালিয়ানী মন্ডলপাড়া থেকে ভারতে যাওয়ার প্রাক্কালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, ভারতে চাকুরীর উদ্দেশ্যে তারা ভারতীয় পাচারকারী শুধয়বাসক (৪৫) এর মাধ্যমে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটককৃতদের ব্যাগ তল্লাশী করে ০১টি ল্যাপটপ ও ০৪টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক তিনজনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, সাতক্ষীরার কলারোয়ার চান্দুড়িয়া সীমোন্তে বিবিজি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু গ্রেপ্তার, ৩...
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু...
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প