
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের এক প্রতিনিধিদল।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউএনওডিসি সাউথ এশিয়া রিপ্রেজেনটেটিভ মার্কো টেইক্সেইরা।
সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতার জন্য ইউএনওডিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ সময় ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, ট্রান্সন্যাশনাল ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, সাইবার ক্রাইম, উগ্রবাদ, মানবপাচার, ফিন্যান্সিয়াল ক্রাইম, মাদক, তথ্য আদান-প্রদান, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে ইউএনওডিসি-এর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আইজিপি আশা প্রকাশ করেন। প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন