
শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের এক দপ্তরির বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত আলমাছ রাজ (৩৫) চরসেনসাস ইউনিয়নের বালাকান্দী এলাকার ফজা রাজের ছেলে এবং ওই বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত।
এদিকে অভিযোগ দায়েরের পর ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে একটি মহল ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগ ও ভিকটিমের সঙ্গে কথা বলে জানা যায়, ২৫ সেপ্টেম্বর বুধবার স্কুল ছুটি শেষে সকল ছাত্র-ছাত্রী বাহির হলে পেছন থেকে স্কুলটির দপ্তরি আলমাছ রাজ ভিকটিম সাদিয়া (ছদ্মনাম) এর হাত ধরে টেনে স্কুলটির দ্বিতীয় তলায় নিয়ে কেচি গেইট আটকে তাকে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণ করার চেষ্টা করে।
এসময় ওই স্কুল ছাত্রী চিৎকার চেঁচামেচি করে কোনোরকমে বাহিরে চলে আসে। পরবর্তীতে ভিকটিম তার মাকে ফোন করে বিষয়টি জানালে তিনি স্কুলে এসে মেয়েকে উদ্ধার করে নিয়ে যান।
এ ব্যাপারে অভিযুক্ত দপ্তরিকে তার কর্মস্থল ও পরে বাসায় গিয়েও খুঁজে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া যায়।
তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ‘ লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের