
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার দিকে ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে কাঁচা বাজারের শেডঘরে এ মতবিনিময় সভা করা হয়।
ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব মুখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন।
এতে ঝিনাইগাতী বণিক সমবায় সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনিরে সঞ্চালনায় বক্তব্য দেন আয়োজক সংগঠনের সহসভাপতি মো. কামরুল হাসান কামরান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ, কার্যনির্বাহী সদস্য মো. নাজমুল হক সম্রাট, মো. লিটন শেখ, মনির আহমেদ, আবুল কালাম, ব্যবসায়ী ছমির আলী মল্লিক প্রমুখ।
এর আগে ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের