
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে বাহরাইন প্রবাসী আবুল কালামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোর রাত ৩.৩০ঘটিকার রামেশ্বরপুর গ্রামের মৃত আকলু মিয়ার ছেলে নব বিবাহিত প্রবাসী আবুল কালামের ঘরের দরজা ভেঙ্গে মুখোশধারী একদল ডাকাত ভেতরে প্রবেশ করে, এসময় আবুল কালাম প্রতিরোধ দৃষ্টি করতে চাইলে তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতারী ভাবে কুপিয়ে পালিয়ে যায়।
ডাকাত দলের এলোপাতারী কুপে আবুল কালামের মাথায়, বুকে, হাত, পিট সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
আবুল কালামের মা আয়াতুন বেগম জানান, রাত ৩.৩০টার মুখোশধারী ডাকাত দল আমাদের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় তারা আমার ছেলে আবুল কালামকে এলোপাতারী ভাবে কুপিয়ে গুরুতর আহত করে নগদ ৯৫হাজার টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আনিসুল হকের নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আনিসুল হক দৈনিক আলোকিত সকাল প্রতিনিধিকে জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তদন্ত কাজ শুরু করেছি।
যথাযথ চেষ্টা করবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য”। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রাথমিক ভাবে আমার এটি একটি পরিকল্পিত হামলা বলে মনে করছি। (হাসপাতালে থাকা) এই ঘটনার ভিকটিমের সাথে কথা বলে এবিষয়ে আরো স্পষ্ট হতে পারবো।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...