
সাগর তালুকদার রনি, বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষকরা ১০ম গ্রেড ন্যায্য অধিকার দাবীতে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মানব বন্ধন কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে মশিউল ইসলাম,বদিউজ্জামান বাদল,মো.রফিকুল ইসলাম,উৎপল হালদার,শারমিন আক্তার,মরিয়ম আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ যখন উন্নয়শীল দেশের কাতারে এবং ২৭৯৩ মার্কিন ডলার মাথা পিছু আয়ের উৎস হিসেবে এগিয়ে তখন দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন বেতন ভাতার বেলায় চরম বৈষম্যর শিকার হচ্ছেন।
একজন শিক্ষক নিয়োগ যোগ্যতা হিসেবে স্নাতক দ্বিতীয় বিভাগ এবং তাদের বেতন গ্রেড ১৩ তম। সেখানে অষ্টম শ্রেণির পাসের একজন সরকারি গাড়ি চালকের বেতন গ্রেড ১২ তম।
তুলনামূলক ভাবে বিশ্লেষণ করলে দেখা যায় সমযোগ্যতা সম্পন্ন অন্যান্য বিভাগের সাথে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেডের বৈষম্য চরমে বিধায় আমরা আজকে উপজেলার ৩০৯টি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক নিজেদের অধিকার আদায়ের দাবীতে রাস্তায় নেমে এসেছি।
এসময় উপস্থিত বক্তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট বিভাগের উপদেষ্টার আশু দৃষ্টি কামনা করেন যাতে শিক্ষকবৃন্দ তাদের ন্যায্য দাবী ১০ গ্রেডের বাস্তবায়নের মধ্যে দিয়ে বৈষম্যধারা থেকে মুক্তি পায়।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন