
শাহরিয়ার মিল্টন,শেরপুর : ‘হৃদয়ের যত্ন হোক সর্বজনীন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শেরপুর এর আয়োজনে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সজবরখিলাস্থ শেরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন শেরপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সামাদ, সাধারণ সম্পাদক মো. শওকত আলী, অধ্যক্ষ তপন সারোয়ার প্রমুখ।
বক্তারা বলেন, অসংক্রামক রোগের অন্যতম হৃদরোগ। দেশে হৃদরোগ চিকিৎসায় উন্নতি হলেও এখনো রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল দেশের রোগীদের একমাত্র ভরসা। যেখানে দেশের ৮০ ভাগ রোগীর চিকিৎসা হয়ে থাকে।
ঢাকার বাইরে সরকারিভাবে শুধুমাত্র একটি মেডিক্যাল কলেজ এবং বেসরকারিভাবে চারটি হাসপাতালে কার্ডিয়াক সার্জারির ব্যবস্থা রয়েছে। ফলে সঠিক সময়ে ব্যয়বহুল এ চিকিৎসা না পাওয়াসহ নানা কারণে প্রতি বছর ২ লাখ ৭৩ হাজার মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, প্রেস ক্লাবের সহ-সভাপতি এসএ শাহরিয়ার মিল্টন, সিনিয়র সাংবাদিক হোসাইন আহম্মদ মোল্লা মামুন, জসিম উদ্দিন বাদল, এনামুল হক মির্জু, আল আমিন রাজু প্রমুখ। কর্মসূচীতে হার্ট ফাউন্ডেশনের সদস্যরাসহ সূধীজন অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের