
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লরি ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে মোঃ সাকিব মিয়া-(২৫) নামে প্রাইভেটকারের চালক নিহত হয়েছে।
সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব মিয়া ঢাকা মহাখালী (ওয়াললেস গেইট) এলাকার গনি মিয়ার ছেলে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ বলেন, সকালে বুধন্তি এলাকার মাদরাসার সামনে দ্রুত গতির একটি লরি (ট্রাক) ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে প্রাইভেটকারের চালক সাকিব মিয়া আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি বলেন, খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা এসেছেন। তার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু গ্রেপ্তার, ৩...
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু...
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প