
মজিবুর রহমানঃ ভারতে মহানবী (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে নেত্রকোণার কেন্দুয়ায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) কেন্দুয়া ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগের এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল বের হয়ে পৌরশহরে বিভিন্ন সড়ক ঘুরে বাসস্ট্যান্ড মডেল সরকারি প্রাথমিক স্কুলের সামনে সমাবেশ করে। এতে অংশগ্রহণ করেন কেন্দুয়া ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কিরণ হোসাইন, উপদেষ্টা আবদুল্লাহ আল হুমায়ূন, কেন্দুয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দিলসাদ নাসিম প্লাবন, আরমানুল হক সিয়াম প্রমূখ। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীও শরিক হয়।
শিক্ষার্থীরা বলেন,যারা নবী করিম (স.) কে নিয়ে কটূক্তি করেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, সরকার যেন রাষ্টীয়ভাবে এর নিন্দা জানায়।
কটূক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়ণকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবী জানাই। তা না হলে আরো কঠোর কর্মসূচি দেব আমরা।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...