
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রবিউসসানি শিপু নামের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহবুব আরা বেগম গিনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১ অক্টোবর) তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মজিবর রহমান ভূইয়া ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত রিমান্ডের এ আদেশ দেন।
এ দিন সকাল ১০টার দিকে গিনিকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে সিজেএম আদালতের হাজতখানায় রাখা হয়।
এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে মাহবুব আরা বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়।
গত ৪ আগস্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে রবিউসসানি শিপু আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে, তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিপু।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...