
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুর জেলা কারাগার থেকে পালানো আরো দুই আসামি জুয়েল (৪০) ও সোহাগকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল শেরপুর সদর উপজেলার চৈতনখিলা গ্রামের রুস্তম আলীর ছেলে ও হাজতী সোহাগ একই গ্রামের লাল চানের ছেলে।
র্যাব জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে বিবিধ স্থাপনার ক্ষতি সাধনপূর্বক বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার প্রায় ৫ শতাধিক কয়েদিকে পালাতে সহায়তা করে। এসময় ওই দুই আসামিও পালিয়ে যায়।
পরে আসামিদের গ্রেপ্তারের অভিযানে নামে র্যাব-১৪। এরই অংশ হিসেবে ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে শেরপুর সদরের চৈতনখিলা এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে ও পার্শ্ববর্তী গনই মমিনাকান্দায় পৃথক আরেক অভিযানে ডাকাতি মামলার আসামি সোহাগকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার