
মজিবুর রহমান, নেত্রকোণা: নেত্রকোণার উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (২ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। সভায় কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সেনা কর্মকর্তা সেলিম মিয়া,
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমান, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অনিল কুমার ভদ্র, সাধারণ সম্পাদক সজল সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাদেকুর রহমান, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, সাংবাদিক রাখাল বিশ্বাসসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভাগীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইউএনও ইমদাদুল হক তালুকদার বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন পূজারীদের। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে সবার খেয়াল রাখতে সবার প্রতি আহবান রাখেন তিনি।
উল্লেখ্য, এবছর উপজেলায় ৩৬টি পুজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে বলে জানিয়েছন উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল সরকার।
মন্তব্য লিখুন
আরও খবর
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...