
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের রাষ্ট্রয়াত্ত চিনিকলগুলোকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করাসহ ৩ দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় জয়পুরহাট চিনিকলের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট চিনিকল কৃষি বিভাগের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, জিএম তারেক ফরহাদ, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদ ্যআহসান হাবিব রুমেল ও প্রধান সমন্বয়ক মোঃ টিপু সুলতান।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের রাষ্ট্রয়াত্ত চিনিকল সমুহের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত ও শিল্প মন্ত্রনালয় থেকে স্থানান্তর করে কৃষি মন্ত্রনালয়ে অন্তভুক্তি করতে হবে।
এছাড়া চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কৃষি বিভাগের কর্মরত কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদসহ সকল ইক্ষু উন্নয়ন সহকারী সিআইসিদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্তর্ভুক্ত করে ইক্ষু সম্প্রসারণ উইং গঠন করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...