
অভিনয়শিল্পীদের নিজের রূপ-চেহারায় পরিবর্তন আনার জন্য প্লাস্টিক সার্জারির ঘটনা নতুন কিছু নয়। বলিউড-হলিউডের অধিকাংশ তারকাই নিজের দৈহিক গঠনের কোনো পরিবর্তনের জন্য সার্জারি করিয়ে থাকেন।
তবে বাংলাদেশে সার্জারির ঘটনা খুবই বিরল। একে তো খুবই ব্যয়বহুল, অন্যদিকে দেশে প্লাস্টিক সার্জারির মতো উন্নতমানের চিকিৎসা ব্যবস্থাও তেমন নেই।
যে কারণে সার্জারির জন্য বাহিরের কোনো দেশকেই বেছে নিতে হয় শিল্পীদের। বর্তমান সময়ের দেশের আলোচিত মডেল ও ব্র্যান্ড প্রমোটার বারিশা হক সার্জারি করিয়ে নিজের চেহারার আমুল কিছু পরিবর্তন এনেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বারিশা নিজেই। যেখানে তিনি জানান, সার্জারি করিয়ে চেহারার শেপ, নাক, চোখ ও কপালের পরিবর্তন এনেছেন তিনি।
এ বিষয়ে বারিশা বলেন, ‘আমি প্রায় সবই পরিবর্তন করেছি। শুধু মনটা আগের মতো আছে।’
এই মডেলের কথায়, ‘আমার চেহারার শেপ আগে রাউন্ড ছিল, সেটা ভি শেপ করেছি। তারপর নাকে কিছু পরিবর্তন এনেছি। নাকটা আগে বোঁচা ছিল, সেটা ঠিক করেছি। চোখে কিছু পরিবর্তন এনেছি। বোটোক্স করেছি, ফিলার করিয়েছি। এছাড়া কপালে ভাঁজ পড়া, সেটাও ঠিক করেছি।’
প্রসঙ্গত, বারিশা হক একাধারে একজন ব্রান্ড প্রমোটার, উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। তবে বছরজুড়ে ব্রান্ড প্রমোটে তাকে বেশি ব্যস্ত দেখা যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন