
সাগর তালুকদার রনি, বাগেরহাট: ”শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় একটি র্যালি বের হয়,সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.বদরুদ্দোজা। বিশেষ অতিথি ছিলেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. ছবীর আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল ও জামায়াত ইসলামীর আমীর মাওলানা শাহাদাত হোসাইন।
দিবসটি সম্পর্কে আলোচনা করেন অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন, অধ্যক্ষ আব্দুল আলীম, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. ইউনুস আলী আকন, মো. জাকির হোসেন,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ,খসরু মুন্সী প্রমুখ। আলোচনা শেষে শিক্ষক সমাজ, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...