
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। অথচ সেই ইলিশ মাছের দাম বেশি হওয়ার কারণে আমাদের দেশে সাধারণ মানুষ তা খেতে পারেনা। এটা বড় ধরনের অন্যায়।
এই অন্যায় থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি সেই চেষ্টা করতে হবে। আজ শনিবার(৫ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট পদ্মা নদীর পাড়ে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
এসময় তিনি জেলেদের উদ্দেশ্যে বলেন, আমরা যদি ইলিশের এই প্রজনন মৌসুমটা মেনে চলি এবং ইলিশ সম্পদ রক্ষা করতে পারি। তাহলেই নদীতে ইলিশের বৃদ্ধি হবে এবং বাজারে এর দাম কমানোর সুযোগ সৃষ্টি হবে। আপনারা আমাদের সেই সুযোগটা করে দিবেন।
তিনি বলেন, আপনারা(জেলেরা) দাবী করেছেন সুরেশ্বর ঘাটকে একটি মাছের ঘাট হিসেবে তৈরি করা। আমি কথা দিচ্ছি বিএফডিসির সাথে কথা বলে এই সুরেশ্বর ঘাটকে একটি মৎস অবতারণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া এই এলাকার জেলেদের জন্য বিশেষ কর্মসূচি নেয়া হবে।
ভিজিএফের ২২ দিন কর্মসূচির আওতায় যেখানে জেলেদের ২৫ কেজি করে চাল দেয়া হতো আমরা সেখানে জেলেদের জন্য ৩০ কেজি করে চাল দেয়ার ব্যবস্থা করব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
এসময় জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মৎস্য বিভাগ, স্থানীয় ব্যক্তিবর্গ ও জেলেরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...