
শাহরিয়ার মিল্টন,শেরপুর:শেরপুরের নালিতাবাড়ীতে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বটতলা মিশন মোড়ে থেকে খলচান্দা কোচপাড়া ও চৌকিদারটিলা সীমান্ত ফাঁড়িতে যাওয়ার রাস্তাটি ধ্বসে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
গতকাল রবিবার (৬ অক্টোবর) দিনব্যাপী বৃষ্টিতে ভিজে ওই রাস্তাটি সংস্কার ও মেরামত করে চলাচলের উপযোগী করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
সুত্র জানায়, ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা নালিতাবাড়ী উপজেলায় গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মিশনমোড় নামক স্থানে হতে বিজিবির চৌকিদারটিলা বিওপি পর্যন্ত যাওয়ার প্রধান সড়কের মধ্যবর্তী স্থানে রাস্তা ধ্বসে পড়ে।
এতে চৌকিদারটিলা বিওপিসহ আশেপাশের সীমান্তবর্তী ৩/৪টি গ্রামের শতশত মানুষ নালিতাবাড়ী উপজেলার সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে। গ্রামবাসীরা চলাচলে চরম ভোগান্তির শিকার হন। এমতাবস্থায়, ওই রাস্তা দিয়ে মানুষ ও যান চলাচল সচল করার লক্ষ্যে রবিবার বিজিবি সদস্যরা নিজ উদ্যোগে রাস্তা সংস্কার ও মেরামতের কাজ শুরু করে।
বর্তমানে রাস্তাটি চলাচলের উপযোগী হয়েছে। বিজিবির এমন জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার জন্য সীমান্তবর্তী গ্রামবাসীরা বিজিবিকে ধন্যবাদ জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...