
একুশে পদকপ্রাপ্ত জামালউদ্দিন হোসেন আর নেই। টেলিভিশন ও মঞ্চ নাটকের এ অভিনেতা শনিবার (১২ অক্টোবর) কানাডার ক্যালগিরিতে রকিভিউ হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।
তিনি অনেক দিন ধরে মেয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। কিছুদিন আগে কানাডায় ছেলের কাছে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।
জামালউদ্দিন হোসেনের মৃত্যুর খবরটি যুক্তরাষ্ট্র থেকে নিশ্চিত করেন অভিনেতা-নাট্যপরিচালক শামসুল আলম বকুল।
পারিবারিক সূত্রে জানা যায়, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে জামালউদ্দিন হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
তার ছেলে ক্যালগিরির মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক তাসফিন হোসেন তপু।
সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। তার স্ত্রী রওশন আরা হোসেনও একজন অভিনয় শিল্পী। জামালউদ্দিন হোসেন গত ১৫ বছর ধরে অভিনয়ে একেবারে অনিয়মিত। গত ৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন মেয়ের সঙ্গে।
জামালউদ্দিন হোসেন নাগরিক নাট্য সম্প্রদায় ছেড়ে একসময় প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ছিলেন তিনি। বিটিভিতে অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অনেকগুলো মঞ্চ নাটকে নির্দেশনা দিয়েছেন।
তার নির্দেশিত আলোচিত কয়েকটি নাটকের মধ্যে আছে চাঁদ বণিকের পালা, খাঁচার ভিতর অচিন পাখি, রাজা রাণী, বিবি সাহেব, যুগলবন্দি।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...