
শাহরিয়ার মিল্টন,শেরপুর : গত ৪ই আগস্ট কোটা সংস্কার আন্দোলনে শেরপুর জেলা শহরে খরমপুর মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হোন এইচএসসি পরীক্ষার্থী মো. সবুজ মিয়া । এরপর থেকেই পরিবারের কারো মুখে নাই হাসি।
চলে শুধু কান্নার আহাজারি। মঙ্গলবার (১৫ই অক্টোবর) এইচএসসি ২০২৪ এর ফলাফল প্রকাশ হলে ফলাফল সিটে দেখা যায় তার ফলাফল জিপিএ ৪ দশমিক ৩৩। ফলাফল শুনে আরও শোকাহত হোন পরিবার।
শ্রীবরদীর খড়িয়া কাজির চর ইউনিয়নের রুপার পাড়া গ্রামের আজাহার আলীর ছেলে সবুজ। যার আয়ে চলতো পাঁচ সদস্যের পরিবার। কিন্তু তাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবুজ ছিলো দ্বিতীয়। বড় বোনটির বিয়ে হওয়ার পর বাবা হয়ে পড়েন প্যারালাইজড।
এরপর পরিবারের দায়িত্ব নেন নিজেই। স্থানীয় এক ফার্মাসিতে পার্টটাইম কাজ করতেন সবুজ। পরিবার চালানোর পাশাপাশি নিজের আয়ে পড়াশোনা করতেন শ্রীবরদী সরকারি কলেজে। সেখান থেকেই এবছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ২০২৪ পরীক্ষায় বসছিলেন।
শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান জানান, নিহত সবুজ আমাদের কলেজ থেকেই এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। আমরা তার অসহায় পরিবারের পাশে আছি এবং থাকবো।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন