
হাসনাত তুহিন ফেনী:- ফেনীর মহিপাল থেকে ১শ বোতল ফেনসিডিল সহ স্টারলাইন বাস কাউন্টারের ম্যানেজার রেজাউল করিম টিপু (৪৮)কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত টিপু সদর উপজেলার মঠবাড়িয়া গ্রামের আমিনুল হকের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেনীর মহিপালে চট্টগ্রামমূখী বাস কাউন্টারের আড়ালে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র। গোপন সংবাদে বুধবার রাতে স্টারলাইন বাস কাউন্টারের অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
এসময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহিপালে চট্টগ্রামমূখী স্টারলাইন বাস কাউন্টারের পিছনের অংশে অভিযান চালিয়ে তল্লাশি করে ১শ বোতল ফেনসিডিলসহ রেজাউল করিম টিপুকে কে গ্রেফতার করে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই স্বপন চন্দ্র দাশ বাদি হয়ে ফেনী মডেল থানায় টিপুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদীপ কুমার দাশ জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টিপুকে থানায় সোপর্দ করা হয়। ফেনী মড়েল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান ফেনসিডিল সহ আটক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৬/২০২৪ আসামীকে আজ বৃহস্প্রতিবার আদালতের প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার