শেরপুরে বন্যায় এলজিইডির সড়কের ক্ষতি ১২৫ কোটি টাকা

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ , ১৭ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

শাহরিয়ার মিল্টন,শেরপুর : বন্যার পানি নামার সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে সড়ক ও ব্রিজ-কালভার্টের ক্ষতচিহ্ন। স্থানীয় এলাকাবাসী জানান, সড়ক ভেঙে যাওয়ায় এলাকার মানুষদের চলাচলের ক্ষেত্রে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এলজিইডির প্রাথমিক হিসেবে, বন্যায় জেলার ১১২টি সড়কের ৪০৯ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভেঙে গেছে ৬৮টি ব্রিজ-কালভার্ট। এছাড়া ক্ষতি হয়েছে সড়ক ও জনপথ বিভাগের সড়কগুলোরও।

এতে করে দেখা দিয়েছে জনদুর্ভোগ। বন্যায় কেবল এলজিইডির অধীনস্থ সড়কের ১২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।এসব সড়কে সংস্কার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

অটোরিকশা চালক আকমল হোসেন বলেন, সড়ক ভাঙা তাই গাড়ি চালানা যায় না। যাত্রীদের অনেকটা পথ হেঁটে গাড়িতে উঠতে হয়।

এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমাদের সংস্কার কার্যক্রম চলছে। এখনও কিছু কিছু সড়ক পানির নিচে আছে। তবে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।’

মন্তব্য লিখুন

আরও খবর