
যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে যৌথভাবে কাজ শুরু করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর অংশ হিসেবে আগামী ২০ অক্টোবর প্রথম ধাপে আহত, নারী ও শিশুসহ ৫৩ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে। এরই মধ্যে দেশে ফেরার আগ্রহ জানিয়ে দূতাবাসে তালিকাভুক্ত হয়েছেন প্রায় ১ হাজার ৮০০ বাংলাদেশি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত আসতে ইচ্ছুকদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি ১৬২৩ জন আনডকুমেন্টেড। প্রথম ধাপে আইওএম ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনা হবে। আগামী ২০ অক্টোবর প্রথম ফ্লাইটে ৫৩ জন এবং ২২ তারিখ দ্বিতীয় ফ্লাইটে ৫৮ জন ঢাকায় আশার কথা রয়েছে। এ ছাড়া বাকিদের বাংলাদেশের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিদিন ৫০ জনের মতো মানুষকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয়।
লেবাননে চলমান সংঘাতে আটকেপড়া বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ের জন্য অনতিবিলম্বে দূতাবাসের হেল্পলাইন ও হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান বৈরুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। ফ্রন্ট ডেস্ক নম্বর- ৭১২১৭১৩৯, হটলাইন নম্বর- ৭০৬৩৫২৭৮ ও হেল্পলাইন নম্বর-৮১৭৪৪২০৭।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...