
নড়াইলের লোহাগড়ায় ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপের কামড়ে কুটি মিয়া মোল্যা (৫৩) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার লাহুড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান।
প্রতিবেশী জাকির মাস্টার জানান, সাপের কামড়ে নিহত কুটি মিয়া মোল্যা লাহুড়িয়া পশ্চিমপাড়ার মৃত তেজন মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং তার স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যাসন্তান রয়েছে।
শুক্রবার কুটি মিয়া মোল্যা পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩ টার দিকে ঘুমের মধ্যে তাকে বিষধর সাপে কামড় দিলে তিনি ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের সাপের কামড়ের বিষয়টি জানান।
এরপর শনিবার ভোর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কুটি মিয়ার স্বজনরা তাকে মাগুরার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন