
মোঃ মোশারফ হোসেন কবির, আখাউড়াঃ ইউনিয়ন পরিষদের মেম্বাররা কোনো দলীয় প্রার্থী ছিলেন না- এমন দাবি করে পরিষদ বহাল রাখার দাবি জানানো হয়েছে। রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে হওয়া এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। পরে এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা “বাইসস” ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বেলা ১১টার দিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন রচিত হয়। বাইসস এর ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ইউপি সদস্য মোহাস্মদ রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহীন, রাবিবার বেগম, দেলোয়ার হোসেন সহ আরো অনেকে।
পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানা স্মারকলিপি গ্রহন করেন।
এ সময় বক্তারা বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের একেবারে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি হচ্ছেন ইউনিয়ন পরিষদ সদস্যরা। আমরা দলীয় প্রার্থী ছিলাম না। ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করা হলে জনভোগান্তির সৃষ্টি হবে। আমরা আশা করবো জনভোগান্তি যেন না হয় সে চিন্তা করে ইউনিয়ন পরিষদ বহাল রাখা হবে।
মানববন্ধনে জেলার প্রত্যেকটি উপজেলার সকল ইউনিয়ন পরিষদ হতে আগত ইউনিয়ন পরিষদের প্রায় কয়েক শতাদিক সদসগন সহ আরো অনেকেই অংশগ্রহণ করে। ইউনিয়ন পরিষদ বহাল রাখা এক দফা এই দাবি সরকারকে মেনে নিতে মানববন্ধন থেকে আহ্বান জানান ইউনিয়ন পরিষদের মেম্বাররা।
মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে সকলেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উপস্থিত হন, পরে তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে এসে স্মারকলিপি প্রদান করেন এবং তাদের দাবিসমূহ সম্পর্কে তাকে অবহিত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...